1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 31, 2026, 10:09 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

এক সিনেমায় পরীমণি ও মধুমিতা

  • প্রকাশিত : বুধবার, মার্চ ২০, ২০২৪
  • 237 বার পঠিত

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সোহম।

তবে নতুন খবর হলো, থ্রিলার ঘরানার এ সিনেমাটিতে পরীমণি ও সোহমের সঙ্গে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি ‘পাখি’ নামেই বেশি পরিচিত ভক্তদের কাছে।

জানা গেছে, ২৬ মার্চ থেকে শুরু হবে সিনেমাটির চূড়ান্ত শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে সেরে নেবেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ।

এর আগে ঢাকা-কলকাতা যৌথভাবে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। এবারই প্রথম কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। এ বিষয়ে পরীমণি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরু হবে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার সিনেমা।’

পরীমণিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ভালোবাসা দিবসে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হয়েছিলেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ছবিটিতে তার সঙ্গে আছেন এবিএম সুমন।

এদিকে সম্প্রতি রেজা ঘটকের নির্মাণে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ সেরেছেন পরী। এছাড়া ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park