1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 27, 2026, 7:22 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

এনআইডি সেবা দিতে কোনোরকম শিথিলতা বরদাশত করবে না ইসি

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ২৭, ২০২৪
  • 160 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে আবেদনকারীকে তথ্য বা দলিলাদি দাখিলের সময় দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সেই সঙ্গে এনআইডি সেবা দিতে কোনোরকম শিথিলতা বরদাশত করবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার এরইমধ্যে নির্দেশনাটি মাঠপর্যায়ে পাঠিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর লিখিত নির্দেশনায় এনআইডি মহাপরিচালক বলেন, গ ক্যাটাগরির আবেদন (অধিক জটিল আবেদন) সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চেষ্টা করছেন গ ক্যাটাগরি কমিয়ে আনার। তবে সংশোধনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শুধু আবেদনগুলো নিষ্পত্তিতে প্রয়োজনে আবেদনকারীকে অধিকতর দলিলাদি দাখিলের সময় দিয়ে এবং তদন্ত করে আবেদনগুলো আন্তরিকভাবে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হবে।

এদিকে, ইসি সচিব শফিউল আজিম এক নির্দেশনায় কর্মকর্তাদের বলেছেন, সব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে কোনোরকম অনিয়ম বা শিথিলতা বরদাশত করা হবে না। বর্তমানে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম না থাকায় বিভিন্ন ধরনের সংশোধনের অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্নের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি কার্যালয়ের অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে জনসেবা বান্ধব করতে হবে।

এছাড়া নতুন ভোটার, জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে প্রয়োজনীয় দলিলাদির তালিকা প্রদর্শন ও প্রচারের ব্যবস্থাকরণ, স্থানীয় প্রেস ক্লাবসহ অন্যান্য গণমাধ্যমের সহযোগিতা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

অন্যদিকে এনআইডি সেবাকে সহজ করতে জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে এসব কার্যালয়ে সেবা প্রদান নিশ্চিত করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অধস্তনদের মনিটরিং করা, ভালো কাজের প্রশংসা করার জন্যও বলেন ইসি সচিব।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park