1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 12, 2026, 4:53 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

এমপি পঙ্কজ করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : Friday, September 18, 2020
  • 451 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল-২ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার করোনা শনাক্তের রিপোর্টে পজিটিভ এসেছে। তিনি ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসায় আইসোলেশনে আছেন।

আইসোলেশনে থাকা সংসদ সদস্য পঙ্কজ নাথ শুক্রবার রাতে মুঠোফোনে জানান, গত পরশু (বুধবার) তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীর ব্যথা অনুভব করেন। এরপর তিনি করোনা পরীক্ষা করান। আজ বিকেলে রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে জ্বর ও শরীর ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই। চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। শারীরিক অবস্থা ভালো।

সংসদ সদস্য পঙ্কজ নাথ সবার কাছে দোয়া চেয়েছেন।

হিজলাও মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সংসদ সদস্য পঙ্কজ নাথ ত্রাণ বিতরণ কার্যক্রমসহ দলীয় ও সামাজিক কাজ করে গেছেন। এলাকার মানুষের আপদ-বিপদে এগিয়ে গেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park