1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 8:07 am
সংবাদ শিরোনাম :

কক্সবাজারে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত

  • প্রকাশিত : Monday, March 25, 2024
  • 214 বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর চাকমারকুল এলাকায় মালবাহী ট্রাকের চাপায় আতিকুর রহমান (২৯) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) বিকেলে রামুর চাকমারকুলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী।

আতিকুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

ওসি আজিজুল বারী বলেন, কক্সবাজার ভ্রমণে এসে মোটরসাইকেলে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন আতিকুর রহমান ও তার সঙ্গে থাকা অপর আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান আতিক। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park