1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 9:02 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কড়াইল বস্তিতে ‘পাশবিক নির্যাতনে’ শিশুর মৃত্যু, বাবা আটক

  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২১
  • 351 বার পঠিত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ‘পাশবিক নির্যাতনে’ তানজিনা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা মহিউদ্দিনকে আটক করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ।

মৃত শিশুটির বাবা মহিউদ্দিন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির মুখে কামড়ের দাগ ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশবিক নির্যাতনে শিশুটির  মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

তিনি আরও বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা তার পিতা মহিউদ্দিনকে আটক করা হয়েছে। তার কথাবার্তা সন্দেহজনক। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে।

মৃত শিশুটির বাবা মহউদ্দিন বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উত্তরমণ্ডল গ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালাই। দুই সন্তানকে নিয়ে গ্রামেই থাকি। আর তানজিলা ওর মায়ের সঙ্গে কড়াইল বস্তিতে জদু মিয়ার বাড়িতে ভাড়া থাকত। আমার স্ত্রী জরিনা বেগম একটি পোশাক কারখানায় কাজ করে।

তিনি বলেন, তিন দিন আগে আমি ঢাকায় আসি। তানজিলাকে আমার কাছে রেখে ওর মা কাজে যায়। সকালে তানজিলা গান শুনতে চাইলে আমি টিভি ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে দেখি বাসার দোতলার সিঁড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park