1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 1:05 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কপি করার অভিযোগ পরীমণির, পাল্টা জবাব বুবলীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪
  • 244 বার পঠিত

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষ্যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। যেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে তাকে।
প্রায় ৫ মিনিটের ওই ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলী। জানিয়েছেন, করোনা মহামারীর সময়ে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি।
এদিকে বুবলীর সেই ভিডিওর পরেই ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও বুবলীর নাম নেননি তিনি, তবে পরোক্ষভাবেই তাকে নিশানায় রেখেছেন এই অভিনেত্রী।
পরীমণির দাবি, বুবলীর প্রকাশিত সেই ভিডিওটি তাকে ‘কপি’ করেই বানানো! কেন এমনটা মনে করছেন পরী, সেই কারণটাও স্পষ্ট।
মাসখানেক আগেই ছিল পরীমণির ছেলে পূণ্যর জন্মদিন। ছেলের জন্মদিনে তাকে নিয়ে একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। পরী মনে করছেন, তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলী।
নিজের স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’
বুবলী ছেলেকে নিয়ে বুধবার দিবাগত রাত দেড়টায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন। ঠিক তার এক ঘণ্টা পর রাত তিনটা নাগাদ পরীমণি স্ট্যাটাসটা দিয়েছেন। ফলে ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি, পরী কাকে ইঙ্গিত করেছেন।
এদিকে বুবলীও থেমে থাকেননি। পরীমণির সেই স্ট্যাটাসের পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনিও পাল্টা জবাব দিয়েছেন। অপর এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে।
বুবলী আরও লেখেন, তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচ গুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২-১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি। তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারো হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সব কিছু স্বাভাবিক কিন্তু আর কারো এরকম হয়না। তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবেনা। তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবেনা। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে।
এদিকে দুই নায়িকার ফেসবুকে কাঁদা ছোড়াছুড়ি ভক্তরাও ভালোভাবে নেননি। কেউ তাদের একজনের পক্ষ নিয়ে অন্যজনকে কথা শুনিয়েছেন। কেউ আবার দুজনকেই বিষয়টা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park