1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 7:47 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

করোনার ভয়াবহতা কম দেখানোর চেষ্টা করেছেন ট্রাম্প

  • প্রকাশিত : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২০
  • 444 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের ভয়াবহতা কম করে দেখানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন। দেশটির অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিক বব উডওয়ার্ডকে দেয়া এক অডিও সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সেই অডিও রেকর্ডিংটি প্রকাশ পায়। মহামারির শুরুর দিকে ১৯ মার্চ ট্রাম্পের ওই সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সেই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি সবসময়ই এটিকে গুরুত্বহীন করার চেষ্টা করেছি।’

উডওয়ার্ডের সাথে কথোপকথনকালে ট্রাম্প আরও বলেন, ‘আমি এখনও করোনার ভয়াবহতা কম করে দেখানোর চেষ্টা করছি। কারণ আমি আতঙ্ক সৃষ্টি করতে চাই না।’

আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ হতে যাওয়া ‘রেইজ’ নামক গ্রন্থের পর্যালোচনা সূত্রে রেকর্ডকৃত কথোপকথনটি সিএনএন প্রকাশ করে।

অপরদিকে উডওয়ার্ডের সাথে গত ৭ ফেব্রুয়ারি আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘ভাইরাস বাতাসে মিলিয়ে যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র আট সপ্তাহ বাকী। এই সাক্ষাৎকার ট্রাম্পের ওপর নতুন চাপ তৈরি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এদিকে সবকটি জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে পিছিয়ে রয়েছেন। অধিকাংশ ভোটার মনে করছেন, ট্রাম্প করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছেন।

এদিকে বইটির নিন্দা করে ট্রাম্প বলেন, ‘এটি আরেকটি গুরুতর রাজনৈতিক কাজ। করোনাকে খাটো করে দেখিয়েছেন কারণ তিনি চাননি লোকজন ভয় পাক।’

এদিকে ‘রেইজ’ নামক বইটি ডেমোক্রেটদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ উডওয়ার্ডের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি শুরুতেই বুঝতে পেরেছিলেন সাধারণ ফ্লু’র চেয়ে করোনা অনেক বেশি ভয়াবহ হবে। কিন্তু চলতি বছরের শুরুতে ট্রাম্প বারবার জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘ভাইরাসটি খুব একটা ভয়ংকর হবে না। এটি নিজে নিজেই চলে যাবে।’

এ প্রসঙ্গে মিশিগানে প্রচারণাকালে জো বাইডেন বলেছেন, ট্রাম্প জানতেন করোনা কতোটুকু ভয়াবহ হবে। অথচ তিনি আমেরিকানদের মিথ্যা বলেছেন। তিনি জেনে বুঝে ইচ্ছেকৃতভাবে মিথ্যা বলেছেন। ট্রাম্পকে অপরাধী হিসেবে বর্ণনা করেন বাইডেন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park