1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 19, 2026, 6:47 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

করোনায় লণ্ডভণ্ড বিশ্ব, জাপানে বেড়েছে আত্মহত্যার হার

  • প্রকাশিত : Sunday, January 17, 2021
  • 458 বার পঠিত

করোনার দ্বিতীয় দফা ঢেউয়ে জাপানে আত্মহত্যার হার বেড়েছে। হংকং ইউনিভার্সিটি ও টোকিও মেট্রোপলিটন ইনিস্টিটিউট অব জারোন্তোলোজি যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই-অক্টোবরে আত্মহত্যার হার ১৬ শতাংশ বেড়েছে। অথচ ২০১৮ সালের তুলনায় গত বছরের ফেব্রুয়ারি-জুনে আত্মহত্যার হার হ্রাস পেয়েছিল ১৪ শতাংশ। করোনার প্রথম দফা ঢেউয়ে সরকারের ভর্তুকি, কর্মঘণ্টা হ্রাস ও স্কুল বন্ধের কারণে আত্মহত্যার হার হ্রাস পেয়েছিল।

এদিকে, দ্বিতীয় দফা ঢেউয়ে পুরুষদের তুলনায় নারীদের আত্মহত্যার হার ৩৭ শতাংশ বেড়েছে। কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা হ্রাস, কর্মজীবী মায়েদের ওপর কাজের চাপ বৃদ্ধি এবং পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়া এর কারণ বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

২০১৬ সালের নভেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরবরাহ করা পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের আত্মহত্যার হার ৪৯ শতাংশ বেড়েছে। করোনাকালে স্কুল বন্ধের পর এই হার বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park