1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 6:38 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কাদেরের স্ত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১
  • 359 বার পঠিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের।

বুধবার (১৩ অক্টোবর) দলটির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবিধানের নিয়মানুযায়ী দল মনোনীত একক প্রার্থীই প্রতিটি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে শেরিফা কাদেরের এমপি হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

শেরিফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলটির সাংস্কৃতিক উইং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক।

জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী, উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীই সেখান থেকে নির্বাচিত হবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য। আর তার স্ত্রী শেরিফা কাদের লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।

জিএম কাদেরের ভাই, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদ তার ভাইয়ের স্ত্রী শেরিফাকে দলের ভাইস চেয়ারম্যান করে নিয়েছিলেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এই সংরক্ষিত আসনে উপনির্বাচনের জন্য ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রার্থীর পক্ষে প্রস্তাবক বা সমর্থক রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৮ অক্টোবর বাছাইয়ের পর ২৩ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

জাতীয় সংসদের এ উপনির্বাচনের জন্য ভোটের তারিখ রাখা হয়েছে ২৭ অক্টোবর, যদিও কখনোই তার প্রয়োজন পড়ে না।

সরাসরি ভোটে ৩০০ আসনে নির্বাচনের পর নিবন্ধিত দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। দলের মনোনীত একক প্রার্থীই প্রতিটি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park