1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 4:09 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কার্টুনিস্ট কিশোরের ডান কানে অস্ত্রোপচার

  • প্রকাশিত : Saturday, March 13, 2021
  • 453 বার পঠিত

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ডান কানে অস্ত্রোপচার করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন কিশোরের বড় ভাই আহসান কবির।

তিনি বলেন, ‘আজ কিশোরের ডান কানে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে একটি যন্ত্র বসানো হয়েছে। এটা বসানোর পর তিন থেকে ছয় মাসের মধ্যে অবস্থা ভালোর দিকে গেলে সেটা অটোমেটিকেলি বের হয়ে আসবে। অন্যথায় চিকিৎসকরা অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

কিশোরের ডায়াবেটিসের বিষয়ে আহসান কবির বলেন, ‘কিশোরের ডায়াবেটিস এখন কিছুটা নিয়ন্ত্রণে থাকায় আজ অস্ত্রোপচারটা করা হলো। বেলা সাড়ে ১২টার দিকে তাকে অপারেশনে থিয়েটারে নেওয়া হয়। শেষ হয় পৌনে ২টা নাগাদ। বর্তমানে কিশোর কিছুটা ভালো বোধ করছে।

গত ৫ মে কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আহমেদ, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব-৩। দিদারুল ও মিনহাজ এর আগে জামিনে মুক্তি পান। মুশতাক গত ২৫ ফেব্রুয়ারি রাতে কারাগারে মারা যান। এরপর কিশোর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ৪ মার্চ কাশিমপুর কারাগার থেকে বের হন।

জামিনে মুক্তি পাওয়ার পর আহমেদ কবির কিশোর একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ৫ মে গ্রেফতার দেখানো হলেও এর ৬৯ ঘণ্টা আগে ২ মে রাজধানীর কাকরাইলের বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। অজ্ঞাত স্থানে নিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়। এ সময় তিনি দুই পায়ে আঘাতের চিহ্ন ও কান থেকে যে পুঁজ বের হচ্ছিলো সেটা দেখান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park