1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 7:54 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কে হচ্ছেন আ. লীগের পরবর্তী সাধারণ সম্পাদক?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২
  • 264 বার পঠিত

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এ সম্মেলনেই দলের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে তেমন কোনো পরিবর্তন বা রদবদল আসছে না বলে আভাস দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

বুধবার (২১ ডিসেম্বর) সকা‌লে মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় পখিরার পীর ছগির মাহমুদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। এসময় শাজাহান খান বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী থেকেই নতুন কমিটি ঘোষণা করবেন। যোগ্যতার প্রমাণ দেখানোয় এবারও কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন।

তিনি আরও বলেন, নতুন কমিটির দায়িত্বই হবে সংসদ নির্বাচনে সারাদেশে আওয়ামী লীগকে জয়ী করার জন্য দলের সাংগঠনিক শক্তি গড়ে তোলা। আওয়ামী লীগের এই নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করতে সক্ষম হবে এই কমিটি।

এসময় শাজাহান খান আরও বলেন, প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ টানা ১৪ বছর ক্ষমতায় আছে। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ সারা দেশের উন্নয়ন দেখে পঞ্চমবারের মতো আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন বর্তমান পীর ইমরান বিন নূর, মাদরাসার অধ‌্যক্ষ মাওলানা শাহাদাত হো‌সেন, মাদরাসার ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির দাতা সদস‌্য এস এম আরাফাত হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park