1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 5:23 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কোটি টাকা আত্মসাতের মামলা: সাবেক যুগ্ম-সচিবের বিরুদ্ধে

  • প্রকাশিত : Sunday, October 10, 2021
  • 530 বার পঠিত

সাবেক যুগ্ম-সচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে ভুয়া ভাউচার তৈরি করে এক কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাতের অভিযোগে এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে এবিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা যায়, ড. আশরাফুন্নেছা ২০১৮ সালের মে থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে ছিলেন। সেই সময় ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত বাজারদরের চেয়ে অধিক দামে জিনিসপত্র ক্রয় করেন এবং ভুয়া বিলের মাধ্যমে টাকা উত্তোলন করেন। এ কারণে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ (ক) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

কর্মশালা আয়োজন ও জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগে চলতি বছরের শুরুতে ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেসময় দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন ড. আশরাফুন্নেছাকে জিজ্ঞাসাবাদও করেন।

এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আশরাফুন্নেছার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। বিএফআইইউ এর প্রতিবেদন আমলে নিয়ে পরিকল্পনা অধিদপ্তরের সাবেক এ পরিচালকের ব্যাংক হিসাব চেয়ে দেশি-বিদেশি সব তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে দুদক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park