1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 2:14 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কড়াইল বস্তির লেক থেকে মা-ছেলের লাশ উদ্ধার

  • প্রকাশিত : Tuesday, March 23, 2021
  • 382 বার পঠিত

ঢাকার কড়াইল বস্তিতে এক নারী ও তার শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে কড়াইল বস্তির পাশের লেক থেকে ২৪ বছর বয়সী হাসি বেগম এবং তার আট বছরের ছেলে নিরব হোসেনের লাশ উদ্ধার করা হয়। হাসির স্বামী রুবেল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

বনানী থানার ওসি নূরে আযম জানান, লেকে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মা-ছেলে দু’জনকেই ‘শ্বাসরোধে হত্যা’ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসির সঙ্গে তার স্বামীর কলহ চলছিল। এর জের ধরে কয়েকদিন আগে হাসি কড়াইল বস্তিতে তার ভাইয়ের বাসায় চলে আসে। এরপর হাসিকে ফিরিয়ে নিতে তার স্বামী রাজমিস্ত্রী রুবেলও গত সোমবার বিকালে কড়াইল বস্তিতে আসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, রাতে লেকের কাছে বসে রুবেল আর হাসি ঝগড়া করছিল। পরিবার ভেবেছিল ঝগড়ার পর নিজেদের মধ্যে মিল হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park