1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 1, 2026, 5:11 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

‘খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত বেআইনি’

  • প্রকাশিত : সোমবার, মে ১০, ২০২১
  • 524 বার পঠিত

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে আইন মন্ত্রণালয়ের এ মতামত বেআইনি বলে অভিহিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না। কারণ সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ আইনে নেই।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ আইনে নেই।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত বেআইনি। ৪০১ ধারায় কোথাও বলা হয়নি যে, দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে যেতে পারবে না। এ আইনটি করাই হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য।’

আরও পড়ুন:

‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি না দেওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ’


খন্দকার মাহবুব বলেন, চিকিৎসা শেষে দেশে ফিরে আসতে হবে- সরকার নতুন করে এই শর্ত দিতে পারতো। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। সরকার মানবিকভাবে বিষয়টি দেখতে পারত। তার চিকিৎসার ব্যাপারে সরকারের নিজেরই বরং উদ্যোগ নেওয়া উচিত। বিদেশে যাবার অনুমতি না দিয়ে সরকারের এতবড় ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। কেন না আল্লাহ না করুন, যদি কোনো অঘটন ঘটে যায় তখন সম্পূর্ণ দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে।

খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park