1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 26, 2026, 2:37 am
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ১১

  • প্রকাশিত : Friday, March 8, 2024
  • 248 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চান্দগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট এলাকায় ওসমান গনির বিল্ডিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ওই বিল্ডিংয়ের ৩য় তলায় ৪টি ফ্ল্যাটে ৩টি ফ্যামিলি ছিল। মোট ১১জন আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন রাতেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park