1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 10:54 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি ইসলামী দলগুলোর

  • প্রকাশিত : Sunday, March 14, 2021
  • 508 বার পঠিত

বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে দেশের কিছু ইসলামী রাজনৈতিক দল। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে এ দাবি জানিয়েছে তারা। এ দাবিতে গত শুক্রবার (১২ মার্চ) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশও করে তারা।

কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেন, উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না করলে বাংলাদেশ থেকে চীনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। এসময় দেশে চীনা পণ্য বর্জনের আহ্বানও জানান তিনি।

এসময় চীন সরকারের এমন আচরণের বিরুদ্ধে কথা বলতে বিশ্বের সব গণতান্ত্রিক দেশের প্রতি আহ্বান জানান খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক আজম খান। তিনি চীনের বিরুদ্ধে গণহত্যা করার অভিযোগ তোলেন।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত জিনজিয়াং প্রদেশে ১ কোটিরও বেশি তুর্কি ভাষী নৃগোষ্ঠী উইঘুরের বসবাস, যারা বেশিরভাগই মুসলিম। রি-এডুকেশন ক্যাম্পের নামে এদের ডিটেনশন সেন্টারে আটকে রেখে নানা নির্যাতন করছে দেশটির সরকার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park