1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 16, 2026, 9:49 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ছাত্রীকে অপহরণের পর উদ্ধার, সময় টিভির সাংবাদিক গ্রেপ্তার

  • প্রকাশিত : Saturday, October 3, 2020
  • 583 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : নবম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে মহিপুর থানা পুলিশ পর্যটন এলাকা কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু বস্ত্র ব্যবসায়ীর সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সুত্র জানায়, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মালম্বী এক বস্ত্র ব্যবসায়ীর নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে ২ অক্টোবর রাতে বরগুনায় সদর থানায় সময় টিভির সাংবাদিক আবদুল আজীমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন অপহৃত স্কুলছাত্রীর বাবা। এ ঘটনায় বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কুয়াকাটা থেকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনায় সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করায় বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করলে আমরা তাৎক্ষনিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আজিম ও উদ্ধারকৃত ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park