1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 8:00 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ ধরে টান, রিকশা থেকে পরে নারীর মৃত্যু

  • প্রকাশিত : Wednesday, May 5, 2021
  • 456 বার পঠিত

রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর বিআরটিসি বাস ডিপোর সামনে রিকশা করে যাওয়ার সময় ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ টান দিলে রিক্সা থেকে ছিটকে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামের এক নারী নিহত হয়েছে। বুধবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাগিনা সুজিত জানান, গোপীবাগ ঋষিপাড়া থেকে আমি এবং আমার খালা রিক্সা করে দুইজন আমার চাকরির জন্য আমার খালা আমাকে নিয়ে যাচ্ছিল। মতিঝিল বিআরটিসি বাস ডিপোর সামনে যাওয়া মাত্রই প্রাইভেটকার থেকে আমার খালার ভেনেটি ব্যাগ টান দিয়ে চলে যায়। আমার খালা রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরো জানান, আমার খালার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার। তিনি সুজন দাস এর স্ত্রী। বর্তমানে, গোপীবাগ ঋষিপাড়া একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিন ছেলের জননী ছিলেন তিনি। আমার খালা একটি অ্যাপার্টমেন্টে ক্লিনারের কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের সকালের দিকে এক নারী মতিঝিল বিআরটিসি ডিপো এর পাশে ছিনতাইকারীরা রিক্সা আরোহীর ব্যাগ টান দিলে এক নারী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park