1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 23, 2026, 2:10 pm
সংবাদ শিরোনাম :

জবিতে নতুন দুই সহকারী প্রক্টর

  • প্রকাশিত : Wednesday, February 21, 2024
  • 283 বার পঠিত
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী প্রক্টর পদে নিয়োগ প্রাপ্তরা হলেন, প্রানিবিদ্যা  বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিন।
গত সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো আল আমিনকে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। আদেশে আরো বলা হয়, এ আদেশ ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তারা দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park