1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 4, 2026, 12:06 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জাতীয় সংসদে ভারতের রাষ্ট্রপতিকে সম্মাননা

  • প্রকাশিত : Thursday, December 16, 2021
  • 372 বার পঠিত

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে মুজিব চিরন্তন শ্রদ্ধাস্মারক প্রদান করা হয়েছে।

আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতির হাতে এই বিশেষ শ্রদ্ধাস্মারক তুলে দেন।

‘বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক মহাকালের এ তর্জনী। জাতির পিতার তর্জনীর বরাভয়ে ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ’ গড়ে তুলেছিল বাঙালি; ছিনিয়ে এনেছিল স্বপ্নের স্বাধীন সোনার বাংলা। রক্ত আখরে লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পাতায় পাতায় জড়িয়ে আছে মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা। নয়টি উড়ন্ত পায়রা জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতীকায়িত করেছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বিশ্ব জুড়ে বিজয়ের ৫০তম বছরে মহাউৎসব

একই সঙ্গে পায়রাগুলো বিশ্বের সকল মুক্তি ও স্বাধীনতাকামী মানুষের প্রতীক। টেরাকোটায় ব্যবহৃত হয়েছে টঙ্গী পাড়া গ্রামের মাটি- আমাদের চেতনার চিরন্তন আলোকবর্তিকা হয়ে যে মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আজ ও আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের প্রথমদিন আজ ১৬ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park