1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 12, 2026, 4:58 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জাপানে কার্গো জাহাজডুবি, ৪২ নাবিক নিখোঁজ

  • প্রকাশিত : Thursday, September 3, 2020
  • 556 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে শক্তিশালী টাইফুন মেইসাক এর কবলে পড়ে ৪৩ নাবিকসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ছয় হাজার গবাদি পশুও ছিল। বৃহস্পতিবার এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই ঘটনায় ইতোমধ্যে একজন নাবিককে উদ্ধার করা হয়েছে।

‘গাল্ফ লাইভস্টক-১’ জাহাজটি পূর্ব চীন সাগরে দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। নিখোঁজ কার্গোটির সন্ধানে উদ্ধারকারী বিমান ও জাহাজ নিয়ে গভীর সাগরে তল্লাশি চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে ৩৯ জন ফিলিপাইনের, দু’জন অস্ট্রেলিয়ার এবং নিউজিল্যান্ডের নাগরিক বলে জানা গেছে।

জাপানের কোস্টগার্ডের তথ্য মতে, উদ্ধার হওয়া নাবিক ফিলিপাইনের নাগরিক। ডুবে যাওয়া জাহাজটি ঝড়ের কবলে পড়ার আগেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাহাজটি দক্ষিণ-পশ্চিম জাপানের আমামি ওশীমা দ্বীপের পশ্চিম থেকে একটি বিপদ সঙ্কেত পাঠিয়েছিল।ঝড়ো বাতাস এবং টাইফুনের প্রভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, সাগরে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য প্রদানে তাদের পরিবারকে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকার। জাহাজটি আগস্টের ১৪ তারিখ নিউজিল্যান্ড থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বলে জানা গেছে। ২০০২ সালে নির্মিত হয় ১৩৯ মিটার দীর্ঘ ‘গাল্ফ লাইভস্টক-১’ কার্গো জাহাজটি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park