1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 8:02 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

জাল জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ১১, ২০২১
  • 559 বার পঠিত

রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মহসিন প্রধান ও জুয়েল রানা। গত রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

র্যাব-১০ জানায়, নীলক্ষেতের বাকুশাহ মার্কেটের ৪ নম্বর গলি এলাকায় অভিযান চালিয়ে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী দুজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:

রাজধানীতে ফের অঝোরে বৃষ্টি

এ সময় তাদের কাছ থেকে ৫২টি ভুয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, দুটি প্রিন্টার, একটি মাউস, একটি কীবোর্ড, একটি কম্পিউটারের পাওয়ার কেবল, দুটি প্রিন্টারের কালি ও একটি হার্ডডিক্স জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। এছাড়া তারা জাতীয় পরিচয়পত্র তৈরি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park