1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 4:17 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জুলাই-আগস্টে নেতাকর্মীদের ওপর সহিংসতার তথ্য সংগ্রহ করছে আ.লীগ

  • প্রকাশিত : শনিবার, আগস্ট ৩১, ২০২৪
  • 192 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত আগস্ট। এরপর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। আওয়ামী লীগের হিসাবে এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন দলের শতাধিক নেতাকর্মী। 

গত জুলাই–আগস্ট সহিংসতা, সরকারি স্থাপনা ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক–ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ইমেইলে সংগ্রহ করছে দলটি।

শুক্রবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এসব তথ্য ইমেইলে পাঠাতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে (বা জুলাই মাসেও) এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি করপোরেশন ও পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ভাংচুর-অগ্নিসংযোগ-লুটপাট, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগের ভিডিও, ছবি, নিউজ লিংক কিংবা ফেসবুক–ইউটিউবে প্রতিবেদনের যত তথ্য আছে সব ই-মেইল করুন। ই-মেইল ঠিকানা: info@albd.org এবং webteam@albd.org।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে তথ্যদাতার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park