মোঃ আব্দুল কাইয়ুম (ঝালকাঠি) : ঝালকাঠির চাঞ্চল্যকর শাহাদত হোসেন হতা মামলার রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা এবং একজনকে বেকসুর খালাস।
দুপুর ১২ ঘটিকার সময় বিজ্ঞ জেলা দায়রা জজ এ মামলা রায় ঘোষণা করেন।
মামলার রায়ে বলা হয় ঝালকাঠিতে একটি টিনের দোকানের কর্মচারী ছিলেন ভিকটিম শাহাদাত হোসেন। আসামি গিয়াস উদ্দিন মল্লিক অপর আসামিদেরকে দিয়ে একলক্ষ টাকার বিনিময়ে এ অপরাধ ঘটান। আসামি গিয়াসউদ্দিন পলাতক।
মামলা পরিচালনা করেন সরকারি পক্ষে বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল।