1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 25, 2026, 11:40 pm
সংবাদ শিরোনাম :

ঝিনাইদহে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ফ্যান খুলে পরীক্ষার্থী আহত

  • প্রকাশিত : Thursday, September 15, 2022
  • 369 বার পঠিত

আজ সারাদেশের সাথে সমন্বয় করে (এসএসসি) পরীক্ষা ২০২২ শুরু হয়েছে। ঝিনাইদহ জেলার শৈলকুপায় অনুষ্ঠিত পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে ফ্যান খুলে রাকিবুল হাসান ইমন নামে এক পরীক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাব. স্কুল এন্ড কলেজের ছাত্র।

জানা যায়, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ক্লাসরুমে পরীক্ষা টি অনুষ্ঠিত হয়। কিছু সময় পরে হঠাৎ একটি ফ্যান ঘুরতে ঘুরতে পরীক্ষার্থীর গায়ের উপরে খুলে এসে পড়ে । পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়।
ইমনের সহপাঠীরা জানান এ কক্ষটির ফ্যান আগে থেকেই সমস্যা ছিল আমরা সবাই পরীক্ষা দিতে ছিলাম, হঠাৎ করে কক্ষটির ফ্যান খসে তার গায়ে এসে পড়ে। সে মাথায় গুরুতর আঘাত পায়।

এ বিষয়ে শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেসপাতি জানান, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। কারন আমাদের কাছে জিজ্ঞাসা না করে পরিত্যক্ত ক্লাসরুমে পরীক্ষার কেন্দ্র বসানো হয়েছে। তাড়াহুড়া করে সে চলে যান।

কেন্দ্রের সচিব ও শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ করিমের সাথে কথা বলতে গেলে কয়েকজন সাংবাদিককে দীর্ঘক্ষণ বাহিরে অপেক্ষায় রাখে। পরে অফিসের কর্মকর্তারা এসে বলেন অধ্যক্ষ স্যার ব্যস্ত আছে এখন কথা বলতে পারবে না এই বলে গণমাধ্যমকর্মীদের চলে যেতে বলে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park