1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 12, 2026, 7:57 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

টানা ২০ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

  • প্রকাশিত : Tuesday, May 10, 2022
  • 521 বার পঠিত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২০ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩০ জন।
দেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬ জন। শনাক্তের হার দশমিক ৫৪ শতাংশ। আগের দিন ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩০ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪০ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার ০৫০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৮ জন। শনাক্তের হার দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৩০ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ১৯ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park