1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 12, 2026, 10:10 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ৫ হাজার রানের ক্লাবে বাবর আজম

  • প্রকাশিত : Thursday, September 17, 2020
  • 535 বার পঠিত

ইংলিশ ক্লাব সমারসেটের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে খেলছেন বাবর। বুধবার গ্ল্যামারগনের বিপক্ষে ৬২ বলে হার না মানা ১১৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। ব্যাট হাতে রান নিয়ে খেলা করাই যেন তার কাজ। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং স্তম্ভ এখন বাবর আজম।

এবার এশিয়ান ক্রিকেটারদের মধ্যেই অনন্য এক কীর্তি গড়ে দেখালেন ডানহাতি এই ব্যাটসম্যান। একইসঙ্গে এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ৫ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন বাবর। তার চেয়ে কম ইনিংসে এই ক্লাবে ঢুকতে পেরেছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আর অস্ট্রেলিয়ার শন মার্শ।

গেইলের লেগেছে ১৩২ ইনিংস, মার্শের ১৪৪। বাবর আজম এক ইনিংস বেশি খেলেছেন (১৪৫ ইনিংস) দ্বিতীয় স্থানে থাকা মার্শের চেয়ে। অর্থাৎ টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবরের অবস্থান তৃতীয়। চার নম্বরে আছে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১৫৯ ইনিংস লেগেছে তার পাঁচ হাজারি ক্লাবে ঢুকতে। ১৬২ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে পঞ্চম স্থানে আরেক অস্ট্রেলিয়ান মাইকেল ক্লিংগার।

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকা:

১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ১৩২ ইনিংস

২. শন মার্শ (অস্ট্রেলিয়া) – ১৪৪ ইনিংস

৩. বাবর আজম (পাকিস্তান) – ১৪৫ ইনিংস

৪. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ১৫৯ ইনিংস

৫. মাইকেল ক্লিংগার (অস্ট্রেলিয়া) – ১৬২ ইনিংস

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park