1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 24, 2026, 12:36 pm
সংবাদ শিরোনাম :

টেস্টে ফিরলেন সাকিব, না খেলে বাদ হৃদয়

  • প্রকাশিত : Tuesday, March 26, 2024
  • 274 বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)এই টেস্ট দিয়ে দলে ফিরছেন সাকিব আল হাসানফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকেও

সাকিবকে জায়গা করে দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই জায়গা হারালেন।

তাছাড়া সিলেট টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। তিনি গত টেস্টে না খেললেও চট্টগ্রাম টেস্টের আগে চোটে পড়েছেন। গোড়ালির চোটের কারণে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন এই পেসার।

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ৩২৮ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park