1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 9:40 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

  • প্রকাশিত : Tuesday, October 20, 2020
  • 504 বার পঠিত

দূরবীন অনলাইন : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সরকার ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসাবে ঘোষণা করেছে। নানা আয়োজনের মাধ্যমে মুজিব বর্ষ পালন করছে টোকিও মিশন। সে ধারাবাহিকতায় জাতির পিতার জীবনকর্মের উপর আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ও সাময়িকী সমন্বয়ে, দূতাবাস ভবনের ৩য় তলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে কর্নারটির উদ্বোধন করেন। এসময় তিনি কর্নারে সংরক্ষিত বইপত্র ও আলোকচিত্র পরিদর্শন করেন এবং সেখানে একান্তে কিছু সময় কাটান।

উদ্বোধনের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্য এবং মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া (মোনাজাত) করা হয়।

এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park