1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 22, 2026, 8:11 am
সংবাদ শিরোনাম :

ঢাকায় পা রেখে লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশের নতুন কোচ

  • প্রকাশিত : Tuesday, July 2, 2024
  • 264 বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দলের প্রধান কোচ ছিলেন নাভিদ নেওয়াজ। তার সময়েই দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ জয় করেছিল যুব টাইগাররা। শিরোপা জয়ের বছর দুয়েক পর বিসিবির চাকরি ছাড়েন এই লঙ্কান। এবার নতুন করে আবারও বাংলাদেশের যুবাদের দায়িত্ব নিতে ঢাকায় ফিরেছেন তিনি।

গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের লক্ষ্যেের কথা জানিয়ে নাভিদ বলেন, ‘মিডিয়া কাভারেজের কারণে আমরা এখন সবাই জানি পুরো বিশ্বের অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা কি ধরণের ক্রিকেট খেলে। আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সঙ্গে বসা এবং সম্ভাব্য দলটাকে পর্যালোচনা করা। আমাদের কাছে কেমন প্রতিভা আছে সেটা দেখা, যাতে আমরা দুর্দান্ত একটা দল তৈরি করতে পারি। যে টিম যেকোনো দলের সঙ্গেই ভয়হীন লড়াই করতে পারবে। পরবর্তী দুবছর এটাই আমার কাজ।’

নাভিদের টার্গেট ক্রিকেটারদের সামনের পথে এগিয়ে দেওয়া, ‘আমি মনে করি এটা সময় বলে দেবে, এখান থেকে বের হয়ে তারা জাতীয় দলে খেলবে কি, খেলবে না। আমাদের কাজ তাদের তৈরি করে সামনে চ্যালেঞ্জের দিকে এগিয়ে দেয়া। যেটা অনেক কঠিন জায়গা। আমরা এমন ক্রিকেটারদের খুঁজে বের করব, যারা বয়সভিত্তিক ও আন্তর্জাতিক অঙ্গনের চাপ সামলাতে পারবে এবং আমরা চেষ্টা করব এমন এক গ্রুপ ক্রিকেটার তৈরি করতে, যারা ক্রিকেটের বিভিন্ন পরিস্থিতির চাপ সামাল দিতে পারবে।’

অতীত অভিজ্ঞতা থেকে নাভিদ বলেন, ‘এ দেশের মানুষ ক্রিকেটের জন্য পাগল, তারা এই খেলাটাকে খুব ভালোবাসে। আমি ২০২০ সালের বিশ্বকাপ জেতার পর আবারো এসেছি, অবশ্যই আমার কাছে সবার অনেক প্রত্যাশা। তবে আমি বর্তমানে থাকতে চাইব। চার বছর আগে যা হয়েছে তা অতীত। অতীতে ভালো করেছি তাই সামনেও ভালো করব বিষয়টা এমন না। বিসিবি এবারও বেশকিছু ভালো পরিকল্পনা হাতে নিয়েছে। আশা করছি তা কাজে দেবে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park