1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 14, 2026, 8:26 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ঢাকাস্থ চকরিয়া পেকুয়া সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : Sunday, March 10, 2024
  • 489 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া পেকুয়া সমিতি, ঢাকা’র দ্বিবার্ষিক সম্মেলন ৯মার্চ শনিবার ফকিরাপুল জি-ন্যাট টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকাস্থ চকরিয়া পেকুয়া সমিতির আজীবন সদস্যবৃন্দ সপরিবারে উপস্থিত ছিলেন। চকরিয়া পেকুয়া সমিতির আহ্বায়ক এডভোকেট ফখরউদ্দীনের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ বেলাল আহমেদ সমিতির বিগত বছরের বিভিন্ন কর্মকাণ্ডের উপর বিস্তারিত আলোকপাত করেন। শুরুতে শোকপ্রস্তাব পেশ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়। দ্বিতীয় পর্বে অধ্যাপক জিয়াউল হক এর নেতৃত্বে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সমিতির ২০২৪-২০২৬ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ ফখর উদ্দিন সভাপতি এবং বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ছাদেক আহামদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে আহসানুল হক এফসিএ, শওকত আমিন চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক, প্রকৌশলী আমিরুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দীন এফসিজিএ কে সহসভাপতি, এডভোকেট ফয়সাল সিদ্দিকী ও ইয়াসির আরাফাত যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী সিদ্দিকী অর্থসম্পাদক, এম বাবলু হাসান চৌধুরী সহঅর্থসম্পাদক, মোহাম্মদ নাছির উদ্দীন সাংগঠনিক সম্পাদক, মো. এরশাদুল কবির আবিদ সহ সাংগঠনিক সম্পাদক, এস এম আবু ছিদ্দিক দপ্তর সম্পাদক, মো: ইরাম হাসান প্রচার সম্পাদক, অধ্যাপক রিদুয়ানুল হক সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, মো: জাহাঙ্গীর আলম সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা, এস এম আবু রুম্মান সিদ্দিকী তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, মো: শোয়াইব সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আনোয়ারুল উলুম মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, এডভোকেট রিদুয়ানুল করীম আইন ও লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক, শওকত আমিন চৌধুরী হিরু ক্রীড়া সম্পাদক, আবুল মসনদ সাদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মেরিনা জান্নাত মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, মোঃ রাগীব হাসান শিক্ষার্থী বিষয়ক সম্পাদক, সদস্য রাহুল বডুয়া, নূরে হাবীব তসলিম, এডভোকেট আসিফ আখতার রুমেল, আশরাফুল ইসলাম রাজন, নেজামুল ইসলাম নয়ন, আবুল হাশেম প্রমুখ।

এ সময় সমিতির জীবন সদস্যগন উপস্থিত ছিলেন। শেষপর্বে নৈশভোজের মধ্যদিনে দিনের কার্যক্রম শেষ করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park