1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 8:18 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ঢাকা টেস্ট : মিরাজের হাত ধরে অবিশ্বাস্য কিছুর আশায় বাংলাদেশ

  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২
  • 267 বার পঠিত

চিরচেনা ব্যাটিং ভরাডুবির দিনে লিটন ও তাসকিনের দৃঢ়তায় ১৪৫ রানের টার্গেট দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। তবে সাদামাটা একটা পুঁজি নিয়েও ভারতীয় শিবিরে বল হাতে কাঁপন ধরালেন সাকিব-মিরাজরা। বলতে গেলে এক মিরাজেই দুমড়েমুচড়ে গেল ভারতের টপ অর্ডার। আর তাতে জমে গেল ঢাকা টেস্ট।

শুভমান গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি- একে একে ব্যর্থ সবাই। শুরুতে রাহুলকে ফিরিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। গিল, পুজারা ও কোহলির উইকেট মিরাজের দখলে। শনিবার (২৪ ডিসেম্বর) শেষ বিকেলে মিরপুরে মিরাজ ঝলকের পর চতুর্থ দিনেও তার হাত ধরেই অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। জয়ের জন্য ভারতের চাই আরও ১০০ রান। অন্যদিকে, বাংলাদেশের প্রয়োজন শেষ ৬ উইকেট।

ছোট পুঁজি নিয়ে বল করতে নেমে নাটকীয় প্রথম ওভার। ইনিংসের প্রথম বলেই টাইগার অধিনায়ক সাকিব নিশ্চিত ছিলেন আউট শুভমান গিল। তাই আম্পায়ার আউট না দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন। যদিও বল ট্র্যাকিংয়ে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল। ইনিংসের প্রথম বলেই রিভিউ হারায় বাংলাদেশ। সাকিবের ঘটনাবহুল প্রথম ওভারের শেষ বলে জীবন পান ভারত কাপ্তান রাহুল। তার ব্যাটের কানায় লেগে আসা ক্যাচ লেগ স্লিপে জমাতে পারেননি মুমিনুল হক। হাতছাড়া হয়ে যায় প্রথম সুযোগ। তবে শূন্য রানে জীবন পাওয়া রাহুল বিদায় নিলেন ২ রানে। সেই সাকিবের ফিরতি ওভারেই। এবার চমৎকার ক্যাচ তালুবন্দি করলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। দলীয় ৩ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই আবারও ধাক্কা। টপ অর্ডারে ভারতের সবচেয়ে বড় ভরসা চেতেশ্বর পুজারার প্রতিরোধ ভাঙলেন মিরাজ। ১২ বলে এক চারে ৬ রান করেন পুজারা।
পুজারার পর মিরাজের দ্বিতীয় শিকার শুভমান গিল। মিরাজের করা বল বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু বলের লাইন পুরোপুরি মিস করেন তিনি। গ্লাভসে বল জমিয়েই তরিৎ গতিতে বেলস ফেলে দেন সোহান। ৩৫ বল মোকাবিলায় ৭ রান করেন গিল। এক প্রান্ত থেকে ভারতীয় শিবিরে ভীতি ছড়াচ্ছিলেন মিরাজ। সেটিরই পুরস্কার পেলেন আবারও। দারুণ এক ডেলিভারিতে ফেরালেন ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ কোহলিকে। প্রথম ওভারে রাহুলের ক্যাচ মিস করেছিলেন মুমিনুল। তবে এবার আর সেই ভুল নয়। মিরাজের করা বল পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন কোহলি। ব্যাটের কানায় লেগে নিচু ক্যাচ যায় শর্ট লেগে। সেখানে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ তালুবন্দি করেন মুমিনুল। ২২ বলে ১ রান করেন কোহলি। তবে দ্রুত চার উইকেট পতনের পর আর কোনো বিপদ হয়নি ভারতের। ৮ বলে তিন রানে খেলছেন নাইটওয়াচম্যান উনাদকাট। ৫৪ বলে ২৬ রানে অপরাজিত আছেন অক্ষর প্যাটেল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park