1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 1:30 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

তথ্য প্রাপ্তিতে কেউ যেন হয়রানির শিকার না হয়- তথ্য কমিশনকে রাষ্ট্রপতি

  • প্রকাশিত : রবিবার, মার্চ ৩১, ২০২৪
  • 208 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: তথ্য পাওয়ার ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে তথ্য কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩১মার্চ) দুপুরে বঙ্গভবনে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নিদের্শনা দেন। এসময় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি এবং কমিশনের সচিব জুবাইদা নাসরিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। তথ্য পেতে কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য কমিশনকে আরো বেশি সক্রিয় হতে হবে। প্রয়োজনে তথ্য কমিশনকে সরেজমিন উপস্থিত থেকে দায়িত্ব পালনের কথা বলেন রাষ্ট্রপতি।

এ সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারস এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি তথ্য কমিশনকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন তাদের কার্যক্রম আরো জোরদার করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park