1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 22, 2026, 2:29 pm
সংবাদ শিরোনাম :

তদন্তে এবার নৌ-মন্ত্রণালয়ের কমিটি : পদ্মা সেতুর পিলারে ধাক্কা

  • প্রকাশিত : Thursday, July 29, 2021
  • 589 বার পঠিত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ‘ফেরি শাহজালাল’ -এর পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় এবার নৌপরিবহন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) রফিকুল ইসলাম খানকে চার সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে দুর্ঘটনার বিষয়টি সরেজমিনে অনুসন্ধান করে ১০ দিনের মধ্যে নৌপরিবহন সচিবের কাছে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মো. সিরাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির পরিচালক (অর্থ) শাহিনুর ভূইয়া এবং বিআইডব্লিউটিএ’র পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) মো. শাহজাহান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে জানানো হয়েছে।

কমিটিকে ফেরি ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা; ফেরি নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা (ভেসেল ট্র্যাকিং সিস্টেম-ভিটিএস এবং রেডিও সিস্টেমের কার্যকারিতা পরীক্ষাসহ); ফেরি পরিচালনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ণের জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park