1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 7:20 am
সংবাদ শিরোনাম :

তীব্র গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য মন্দিরে বিশেষ প্রার্থনা

  • প্রকাশিত : Tuesday, April 30, 2024
  • 259 বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। সারাদেশের ন্যায় শরীয়তপুরেও চলছে দাবদাহ ও খরা। এক পশলা বৃষ্টির আশায় মানুষের পাশাপাশি প্রহর গুণছে পশুপাখিরাও। কিন্তু দেখা নেই বৃষ্টির। প্রতিদিন বেড়েই চলছে তাপমাত্রা। এমন তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মন্দিরে বিশেষ প্রার্থনা করেছেন হিন্দু ধর্মের অনুসারীগণ।

সোমবার (২৯ এপ্রিল) রাত ৮টায় শরীয়তপুর সদরের ধানুকা এলাকার মনসা বাড়ির শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে খোলা আকাশের নিচে এ প্রার্থনার আয়োজন করা হয়।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন। এমন তীব্র গরম থেকে মুক্তির জন্য অগ্নিবীণা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে খোলা আকাশের নিচে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় হিন্দু ধর্মের শতাধিক অনুসারীদের অংশগ্রহণে পুরোহিত শ্যামল চক্রবর্তী সকলের পাপ মোচন করে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেন।

পুরোহিত শ্যামল চক্রবর্তী বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য ভক্তদের নিয়ে বিশেষ প্রার্থনা করেছি। ভগবান বৃষ্টি দিয়ে মানবজাতিকে তাপপ্রবাহ থেকে মুক্তির ব্যবস্থা করবেন।

মন্দির কমিটির সভাপতি সমীর কিশোর দে বলেন, প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বিশেষ পূজা আর্চনা হয়েছে। ভক্তগণ ভগবানের কাছে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park