1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 23, 2026, 12:33 pm
সংবাদ শিরোনাম :

দাম বাড়ল বিপিএল টিকিটের

  • প্রকাশিত : Friday, February 23, 2024
  • 264 বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: চলতি বিপিএলের রাউন্ড রবিন লিগ শেষ হচ্ছে আজ (শুক্রবার)। প্লে-অফ’সহ টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আজ নতুন করে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিটমূল্য প্রকাশ করেছে বিসিবি। যেখানে আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে টিকিট মূল্য।
সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকার বদলে করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ ৮০০ ও ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিটের মূল্য দেড় হাজার টাকা। সর্বোচ্চ আড়াই হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও, টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন।
টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) থেকে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও।
আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচ ও সন্ধ্যা ৭টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তবে এখনও প্লে-অফের সূচি জানা যায়নি। আজ রাউন্ড রবিন লিগের শেষ দুটি ম্যাচ শেষে প্লে-অফের সূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park