1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 6, 2026, 10:19 pm
সংবাদ শিরোনাম :

দুই ঈদে ১১ দিন ও দুর্গাপূজায় ছুটি মিলবে ২ দিন

  • প্রকাশিত : Thursday, October 17, 2024
  • 199 বার পঠিত

দূরবীণ ডেস্ক: আগামী বছরে (২০২৫ সাল) দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন ছুটি মিলবে। এর মধ্যে ঈদুল আজহায় সরকারি ছুটি ছয় দিন ও ঈদুল ফিতরে পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর)  আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এ বৈঠকে ছুটির তালিকা অনুমোদন করা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ৫টি ও শনিবার ৪টি)।

আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ৬ দিন এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি ৫ দিন করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে। সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন, তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

অনুমোদিত ছুটির তালিকায় আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। গত বছর থেকে মোট ৪ দিন ছুটি বেড়েছে।

এদিকে চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর প্রস্তাব করে। আর এটি অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।

প্রসঙ্গত, প্রচলিত নিয়ম অনুযায়ী বর্তমানে ঈদের ছুটি তিন দিন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park