1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 3:56 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দুই পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • প্রকাশিত : Sunday, February 9, 2025
  • 219 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ছাড়া রাজধানীর চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে একদিনের রিমান্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন।

রোববার পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা ও রিমান্ড দিয়েছেন। এই আবেদনগুলো করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ।

পরে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাদের মধ্যে ৩৫ জন গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park