1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 1, 2026, 8:16 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

দুই বন্ধু ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, এপ্রিল ৯, ২০২১
  • 477 বার পঠিত

ফাঁকা রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল যাত্রাবাড়ীর দুই বন্ধু মাহমুদুল হাসান রোহিত (১৮) ও শেখ মারজান (১৯)। পথিমধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। পরে এক পথচারী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মাসুদ রানা জানান, পোস্তগোলায় মেয়র হানিফ ফ্লাইওভারেরর উপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ দুইজনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে রক্তাক্ত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মাহমুনুলকে মৃত ঘোষণা করেন। আহত মারজান চিকিৎসাধীন রয়েছেন। তবে কোনো যানবাহনের ধাক্কায় তারা আহত হয়েছেন কিনা নিজেরাই মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়েছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি পথচারী মাসুদ।

আরও পড়ুনঃ

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে নিহত ১৬৫, নিখোঁজ ৪৫


খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত মাহমুনুলে বড় ভাই মাজহারুল হাসান রাজু। তিনি সাংবাদিকদের জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে। তিন ভাই, এক বোনের মধ্যে সবার ছোট মাহমুনুল। গুলিস্তানে একটি গেঞ্জির দোকানের চাকরি করতো। জুম্মার নামাজের পর বন্ধু মারজানের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল দুইজন। এরপরই দুর্ঘটনার খবর শুনতে পাই।

আহত মারজানের ভগ্নিপতি সাজ্জাদ হোসেন জানান, মারজান পরিবারের সাথে শহীদ ফারুক রোডে থাকত। ফার্মগেটে একটি বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে আর্কিটেকচারে প্রথম বর্ষের ছাত্র সে। পাশাপাশি ব্যবসা করতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মাহমুদুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর মারজানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আপতত জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park