1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 13, 2026, 4:51 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দুদক মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যু, আইনমন্ত্রীর শোক

  • প্রকাশিত : Tuesday, March 9, 2021
  • 638 বার পঠিত

চলে গেলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য (সিনিয়র জেলা ও দায়রা জজ) মফিজুর রহমান ভুঞা (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, মফিজুর রহমান ছিলেন কাজে অত্যন্ত নিষ্ঠাবান ও আন্তরিক। তাঁর মৃত্যুতে বিচার বিভাগ একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ বিচারককে হারালো। শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে মফিজুর রহমান ভুঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। শোকবার্তায় তিনি বলেন, মফিজুর রহমান ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল বিচারক। তিনিও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মফিজুর রহমান ভুঞা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাত আড়াইটার দিকে নিজ বাসায় মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park