1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 29, 2026, 9:36 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দেশে সব নির্বাচন স্থগিত: সিইসি

  • প্রকাশিত : Thursday, April 1, 2021
  • 478 বার পঠিত

মোঃ আনিসুর রহমানঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ংকর রূপ ধারণ করায় ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ ও লক্ষ্মীপুর-২ আসনসহ সব নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ এপ্রিল) কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এই এ কথা জানান। তিনি বলেন, ৩১ মার্চের পর আপাতত আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।

এরআগে গত ২৯ মার্চ করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়।

এরআগে, বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, আগামী ১১ এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও গ্রহণ করার কথা ছিলো।

গত বারের মতো আসন্ন ইউপির ভোটও হবে দলীয় প্রতীকে নেওয়ার কথা ছিলো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park