1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 20, 2026, 8:11 pm
সংবাদ শিরোনাম :

নক্ষত্রের পতন: জুতা আবিষ্কার কাহিনী

  • প্রকাশিত : Monday, May 8, 2023
  • 483 বার পঠিত

মোশাররফ হোসেন: চল্লিশ বছরের সাংবাদিকতা জীবনের একটা মূল্যবান সময় অতিবাহিত করেছিলাম ক্রীড়া সাংবাদিকতায়। ১৯৮২ থেকে ২০০০। ফুটবল, ক্রিকেট, হকি,  এথলেটিকস, কাবাডি, ভলিবল, বেডমিনটন, দাবা, সাঁতারসহ সিংহভাগ খেলার প্রসার ও উন্নয়নে গ্রাম থেকে শহরে ছুটে গিয়েছি। দেশের বাইরে আন্তর্জাতিক খেলার সংবাদ, সাক্ষাত্কার, ক্লাব ফেডারেশন, প্রশিক্ষণসহ সবই কাভার করেছি। আন্তর্জাতিক অলিম্পিক এসোসিয়েশন, ফিফা, এএফসি, আইসিসির সকল আইন কানুন, খেলা এবং বিশ্ব সেরা মানচচেসটার, লিভারপুল, বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ, কোলকাতা মোহনবাগান, ইস্ট বেংগল, কাউন্টি ক্রিকেট ক্লাব সহ সবই এখনও মনে আছে ।

বাংলাদেশের সব ফেডারেশন, ক্লাব, জেলা, বিভাগ উপজেলা শহরের খেলার সংবাদ প্রকাশ করছি আজও। যোগাযোগ রাখি। এটা আমার নাড়ির টান।
দৈনিক সংবাদ, পূর্বকোণ, মুক্তিকন্ঠ, বিটিভি, বাসস এবং অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে এখনো খেলার সংবাদ ও উন্নয়নে ভূমিকা রেখে চলেছি।
বাংলাদেশের শীর্ষ ক্লাব আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল, ভিক্টোরিয়া, ধানমন্ডি, ওয়ারি, আজাদ, ইয়ংম্যান ফকিরের পুল কিংবা বর্তমানের বসুন্ধরা কিং, শেখ জামাল, সাইফ স্পোর্টং সহ বহু ফুটবল ক্লাব মাঠে খেলছে। বিশাল এ আয়োজনে বাফুফে ও জেলা বিভাগ কাজ করছে। কিন্তু ফুটবল মাঠে খরা চলছে। এটা কেন? গ্যালারিতে বঙ্গোপসাগরের তরংগ নেই। সাফল্যের বড়ো অর্জন নেই কয়েক বছর। মেয়েরা সাফ ফুটবলে ট্রফি জিতে বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছে। অথচ ফুটবল ফেডারেশন এখন পেশাদার ফেডারেশন। ফিফা, এ এফ সি ও সরকারি অনুদানে চলে। বঙ্গবন্ধু স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে খেলা চলে। দুটি সরকারের লিজ। কক্সবাজারে জমি পেলেও কোন অগ্রগতি নেই।
এর ভেতর পেশাদার ফুটবল ফেডারেশন সম্পাদক সোহাগকে দুর্নীতির অভিযোগে ফিফা নিষিদ্ধ করে দু বছরের জন্য।
এরপর জরুরি সভায় বসে বাফুফে সোহাগকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন করে তাদেরই কর্মকর্তা নিয়ে। ফিফা তার সহায়তা নয় ছয় হয়েছে বললেও বাফুফে বিষয়টি তদন্তের জন্য অপেক্ষা করছে।
কিন্তু সোহাগ তো এককভাবে কোন অর্থ কোন খাতে ব্যয় করতে পারে না। অর্থ বিষয়ক কমিটি কী করেছে? এসবই জানা দরকার ।
তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ সম্মিলনের আগে নিজেদের আলাপে সাংবাদিকদের বাবার জুতা পড়া ছবি সহ বাফুফেতে প্রবেশ ও সহ সভাপতি কাজী নাবিল আহমেদ এর অশালীন কটূক্তিতে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে সকল মানুষ হতবাক হয়েছেন। এটি রেকর্ড করেছেন সাংবাদিকরা। যা এখন ভাইরাল।
সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিএসজেএ, বিএসপিএ, বিএসজেআরসিসহ সাংবাদিক সমাজ বাফুফের শীর্ষ কর্তাদের বক্তব্যের নিন্দা জানিয়েছেন। অনেকে তাদের পদতেয়াগ দাবী করেন।
এর মধ্যে একজন আইনজীবী দুর্নীতি দমন কমিশনে বিষয়টি তদন্তের জন্য লিখিত অভিযোগ করেন। তবে ফিফা আইন অনুযায়ী এসব করতে হবে তাদের শৃঙ্খলা কমিটির কাছে। এরকম অবস্থায় কাজী সালাউদ্দিন ও সহ সভাপতি কাজী নাবিল দুঃখ প্রকাশ করেন।

মানুষ জন্ম নেবার সময় নগ্ন থাকে। পরে কাপড় পড়ায় মা বাবা। মৃত্যুর পরও একইভাবে বিদায় নেন। দাফন কিংবা দাহর সময় কাপড় পড়ানো হয়। এটা সামাজিক ও ধর্মীয় রীতি।
খালি পায়ে থাকে মানুষ। ধীরে ধীরে ছোট বলে লাথি দেয়। পায়ে ব্যথা পাবে বলে জুতা পড়িয়ে দেন বাবা মা । কাঁচা রাস্তা দিয়ে হাঁটার সময় কাদায় পা আটকে যাবার জন্য খালি পায়ে হাঁটার অভ্যাস আছে সকলের।
এখন বাংলাদেশের জীবন যাপন বদলে গেছে। চটি বগলে রেখে হাঁটেনা গ্রামের মানুষ। ডিজিটাল বাংলাদেশে এখন সবাই বাড়িতে টিভি চ্যানেল, ইন্টারনেট সংযোগ থেকে জীবন যাপন করে। সেখানে সাংবাদিকদের বাবার জুতা পড়া ছবি সহ বাফুফে তে আসতে হবে কেন? ফুটবল ফেডারেশন জনগণের সম্পত্তি। এটা কোন এলিট ক্লাব নয়। সাংবাদিকতা করার জন্য তাদের পোশাক স্বরূপ নিয়ে কথা বলা শোভন নয়। বিশ্বজুড়ে সাংবাদিকদের পোশাক স্বরূপ নিজস্ব। নির্দেশনা থাকতো নৈশভোজে। তবে এখন তাও নেই।
পাশাপাশি তাদের বাবার জুতা পড়া ছবি দেখার ইচ্ছা হলো কেন। সংবাদ সম্মেলন এসে তা নিজেদের আলাপে বলা কী আনন্দের বিষয় হতে পারে?
অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সন্তান শেখ কামাল ঢাকা আবাহনী গড়ে তোলেন জনগণের জন্য। আবাহনী হবে আদর্শ ক্লাব। আধুনিক খেলার আদর্শ হয়েছেও। কিন্তু সেই ক্লাবের খেলোয়াড় ও সংগঠকরা হবেন দেশ নন্দিত। এটা জাতীয় চাহিদা। ব্যবহার হবে অমায়িক। কেননা ব্যবহারেই বংশ পরিচয় মেলে।
১৯৬০ সাল থেকে ফুটবল খেলা দেখা শুরু করি। বাংলাদেশ রেলওয়ে,  কাস্টম, বন্দর দলে খেলতেন সাড়া জাগানো জর্জ মেকওয়া, রশিদ উল্লাহ, ফজলুল রহমান আরজু, যারা কোলকাতা লীগও খেলতেন । ১৯৮৭ সালে সাফ গেমসের সময় কোলকাতায় ভারতের অলিম্পিয়ান ফুটবল খেলোয়াড় মেওয়ালাল, চুনী গোস্বামী, পিটি ঊষার মত ক্রীড়াবিদসহ বড়ো সংগঠকদের সংগে দীর্ঘ কথা বলেছি। কিংবা কলম্বো, কুয়ালালামপুর, ইংল্যান্ড, বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র‍্যডো যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের সংগে, বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিশ্ব সেরা ধনী বিল গেটস ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্তা ও সদস্যবৃন্দকে মুখোমুখি হতে তো পোশাক ছিল সাধারণ।
আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগে যুক্তরাষ্ট্রে, ইউরোপে, বাংলাদেশে আজও নিয়মিত কথা বলে থাকি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংগে যুক্ত ছিলাম । কখনও বংশ পরিচয় নিয়ে কেউ কথা বলেনি। তবে কেন বিশ্বের দৃষ্টান্ত বাংলাদেশে সাংবাদিকদের বংশের পরিচয় নিয়ে কথা উঠবে।
বাংলাদেশের সাংবাদিকরা যদি প্রতিকী প্রতিবাদে একযোগে বাফুফের দিকে পদযাত্রা শুরু করে, তখন কী করবেন? তার আগে ক্রীড়া মন্ত্রীর উদ্যোগে সমসার সমাধান কামনা করছি।

অপ সাংবাদিকতা
অন্যদিকে বর্তমানে বাংলাদেশ ও বিদেশে অপসাংবাদিকতা মাত্রা বেড়েছে। ডিজিটাল আইন ও করা হয়েছে। কারও অজান্তে ব্যক্তিগত কথপোকথন যেমন ধারণ করা হচ্ছে। তেমনি ঘুষ দিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দলিল পত্র, তথ্যের ছবি তুলে রিপোর্ট করে ব্যাক্তি, সমাজ, দেশ, জাতির ক্ষতি করা হয়।
বিদেশে কোন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে অগ্রিম সময় নির্ধারণ না করে কথা বলা যায় না। বক্তব্য রেকর্ড তো দূরের কথা। ২০১৭ সালে মনট্রিয়ালে বিশ্বসাহিত্য সম্মেলনে যোগ দিয়েছিলাম। সেখানে বিরতিতে হলওয়েতে দাড়িয়ে কথা বলছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিল গেটস। ছবি ও তোলা ও কথা বলতে চাইলে ট্রুডো বিল গেটসকে দেখিয়ে বলেন একটু পরে তুমি সুযোগ পাবে। অতঃপর সেশন শেষে প্রধানমন্ত্রীর একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে আমাকে সুযোগ দেয়া হয়। এরকম অনেক উদাহরণ দেয়া যাবে । কিন্তু এক শ্রেণীর সাংবাদিক তা না করে ভিন্ন পথে, গোপনে তথ্য চুরি ও বক্তব্য ধারণ করে নেন। এসব অপ সাংবাদিকতা। এসব দেখার দায়িত্ব বার্ত সম্পাদক ও সম্পাদকের। দেশ ও জাতির কল্যাণে সব সংবাদ পরিবেশন করাই বড়ো বিষয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park