1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 7:01 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নাগরপুরে কৃষি জমি লিজ নেয়ায় হামলার স্বীকার কৃষক

  • প্রকাশিত : শুক্রবার, নভেম্বর ১২, ২০২১
  • 497 বার পঠিত

কৃষি জমি লিজ নেয়ায় হামলার স্বীকার হয়ে টাঙ্গাইলের নাগরপুরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভার্তি হয়েছে কৃষক পরিবার। উপজেলার মামুদনগর ইউনিয়নের উত্তর পাড়ার দারগ আলীর ছেলে মহর আলী (৫৫) উপজেলার লুৎফরের কাছ থেকে ৩ দাগের ১৪০ ডিসিমাল কৃষি জমি ৩ বছরের জন্য ৯০ হাজার টাকায় লিজ নেয়ায়।

১২ নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৮.৩০ মিনিটের সময়, ই জমি লিজ নেয়ায় ইয়ার বক্সের ছেলে আশ্রব আলী (৫৫) ও আশ্রব আলীর ছেলে রুবেল (২৮), রাসেল (২০), সোহেল (২৫), ওয়াহিদ (৩৮) মিলে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ও দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মহর আলী (৫৫), তার ছেলে ফারিদুল (২২) ও ফারুক মিয়া (২৫) মারাত্মক ভাবে আহত করেছে।

এলাকাবাসী ও পরিবার তাদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে, কর্তব্যরত ডাক্তার তাদের চিকিৎসা দিয়ে দু’জনকে হাসপাতালে ভর্তি করে অপরজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করেন।

সংবাদটি লেখার সময় পর্যন্ত এ বিষয়ে নাগরপুর সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে আহতদের পরিবার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park