1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 21, 2026, 10:46 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নাগরপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০২২
  • 373 বার পঠিত

শহিদুল ইসলাম টাঙ্গাইলঃ টাঙ্গাইলের নাগরপুরের মোকনা ইউনিয়নের বেটুয়াজানি উচ্চ বিদ্যালায়ের সংলগ্ন ১টি দ্রুতগামী মোটরসাইকেল চাপায় ৭ বছরের ১ শিশু নিহত হয়েছে।

১১ জানুয়ারী মঙ্গলবার দুপুর আনুমানিক ২.১৫ মিনিটের সময় কেদারপুরগামী দ্রুত গতির এক মোটরসাইকেল চাপায় ঘটনাস্থলে নিহত হয়, বেটুয়াজানী গ্রামের মো.জমিরের মেয়ে জুম (৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে মোঃ শান্তু মিয়া (১৬) এর মোটরসাইকেলে পিষ্ট হয়ে মৃত্যুবরন করে জুম।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে শিশু কন্যাকে উদ্ধার করে দ্রুত নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স আনলে, কর্তব্যরত চিকিৎসক ডা. প্রীতিলতা সরকার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় ডা. প্রীতিলতা সরকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। তবে তার বাম কান দিয়ে রক্তক্ষরণ, ডান পা ভাঙ্গা সহ শরীরের বিভিন্ন স্থানে আহত হওয়ার চিহ্ন দৃশ্যমান।
এ ঘটনায় পরিবার সহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ হাসপাতালে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park