1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 27, 2026, 4:05 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নাটোরে আইনজীবীসহ জামায়াতের ২০ নেতাকর্মী আটক

  • প্রকাশিত : বুধবার, মে ১, ২০২৪
  • 205 বার পঠিত

জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের লালপুরে বাড়ি বাড়ি গিয়ে দলের পক্ষে প্রচারণা চালানোর সময় উপজেলা জামায়াতের সাবেক আমির ও একজন আইনজীবীসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার শিবনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- লালপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা শুরা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল ওয়াহাব (৬৫), উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ রানা (৩৬), উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রব্বানী সুমন (৪২),সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন (৫০), জামায়াত কর্মী সেন্টু আলম (৫৫), মোশাররফ হোসেন (৫৬), নয়ন আলী (২১), কাশেম আলী (৪৫), জাহাঙ্গীর হোসেন(৩০), জহুরুল ইসলাম (৬০), আফতাব হোসেন (৪৫), শরীফুল ইসলাম শরিফ (৩৫), আবদুল হাকিম (৫০), নাহিদ আলী (২২), কাদের প্রামানিক (৪৫), লাল মোহাম্মদ (৫৫), সেন্টু প্রাং (৩৫), আইনুল হক (৬০), সজীব আহমেদ (২৮) এবং আবু রায়হান ওরফে হাসান (২৫)। আটককৃতরা সকলেই লালপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনুল হকের বাড়িতে বসে সরকার বিরোধী প্রচারণা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগ এনে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক শিমুল বাদী হয়ে থানায় মামলা করেছেন।

নাটোর জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম আটকৃকতদের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, দলের দাওয়াতি পক্ষ চলছে। তার অংশ হিসেবে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের দাওয়াত দেওয়ার সময় কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের আটক করেছে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বুধবার দুপুরে জানান, আটক জামায়াত নেতাকর্মীদের সরকার বিরোধী প্রচারণা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park