1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 27, 2026, 1:10 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নারী ক্রিকেটাররা সুখবর পেলেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১
  • 391 বার পঠিত

নারী ক্রিকেটাররা সুখবর পেলেন, মুগদা হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দলের করোনা আক্রান্ত তিন সদস্যের অবস্থা স্থিতিশীল রয়েছে।

দলের বাকি সদস্যদের সবশেষ করোনা পরীক্ষায় বুধবার (১৫ ডিসেম্বর) নেগেটিভ ফল এসেছে সবার। ফলে কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরতে আর কোনো বাধা থাকল না দলের ক্রিকেটার ও স্টাফসহ ১৯ সদস্যের।

গেল সপ্তাহে জানা যায়, জিম্বাবুয়ে ফেরত নারী দলের তিন সদস্য করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। তবে, তাদের অবস্থা স্থিতিশীল আছে। রাজধানীর এক পাঁচতারকা হোটেল থেকে তাদের মুগদা হাসপাতালে নিয়ে আইসোলেশনে রাখা হয়েছে।

তবে, কিছুটা হলেও স্বস্তির খবর, দলের বাকি ১৯ সদস্যের সবারই সবশেষ করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। ফলে তারা মিরপুরে নারী ক্রিকেট দলের হোস্টেল থেকে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন।

এরই মধ্যে ২০২২ আইসিসি নারী বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ম্যাচ দিয়ে ৪ মার্চ শুরু হবে বিশ্বকাপ। তারপর দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আর ২৭ মার্চ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা।

আট দলের অংশগ্রহণে হতে যাওয়া বিশ্বকাপে ম্যাচ হবে ৩১টি। এছাড়া প্রথম রাউন্ডে খেলা গড়াবে ২৮টি ম্যাচ। যেখানে সেরা চারে থাকতে পারলে মিলবে সেমিফাইনালের টিকিট। সে হিসেবে প্রথম রাউন্ডে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

প্রথম রাউন্ডে লিগ ফরম্যাটে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। প্রথম রাউন্ডে হওয়া ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট। যেমনটা দেখা গিয়েছিল ২০১৯ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে।

আরও পড়ুনঃ নেতৃত্বে স্মিথ, রেস্তোরাঁয় গিয়ে কপাল পুড়ল কামিন্সের

গ্রুপপর্বের শেষ ম্যাচ হবে ২৭ মার্চ। এছাড়া দুই সেমিফাইনাল হবে ৩০ ও ৩১ মার্চ। পরে ৩ এপ্রিল হবে ফাইনাল ম্যাচ।

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ওমিক্রনের প্রকোপ আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশ নারী দলের জন্য। এর ফলে অবসান হয় দীর্ঘ অপেক্ষার। আইসিসির র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে আসে বাংলাদেশ। আর এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয় সালমা খাতুন, জাহানারা আলমরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park