1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 18, 2026, 12:51 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নারী নির্যাতনের বিচার অবশ্যই করতে হবে: অ্যামনেস্টি

  • প্রকাশিত : Tuesday, October 6, 2020
  • 439 বার পঠিত
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার অ্যামনেস্টি জানায়, একদল পুরুষ একজন নারীকে বিবস্ত্র করে মারধর করেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষকে এর ন্যায়বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।

সংস্থাটি আরো বলে, ৪ অক্টোবর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একজন নারীর পোশাক ছিনিয়ে নেয় এক দল লোক। প্রায় আধা ঘণ্টা ধরে তার উপর নির্যাতন চলে। তাকে চড়, লাথি, ঘুষি মারে। মারধরের এই দৃশ্য শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করা হয়। আর এই ঘটনা হলো বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতার ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘সত্যিকারের এই ফুটেজ বাংলাদেশে নারীদের নিয়মিত নির্যাতনের শিকার হওয়ার চিত্র প্রদর্শন করে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বিচার ব্যবস্থা অপরাধীদের সাজা দিতে ব্যর্থ হয়।’

তিনি আরো বলেন, ‘এই ঘটনার কোনও অজুহাত থাকতে পারে না। বাংলাদেশকে এর নিরপেক্ষ তদন্ত করতে হবে। এ ধরণের জঘন্য হামলার জন্য দায়ীদের শাস্তি দিতে হবে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park