1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 11:07 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নিক্সন চৌধুরীর ফোনালাপ ফাঁস সংবিধান লঙ্ঘন: শাহদীন মালিক

  • প্রকাশিত : Tuesday, October 20, 2020
  • 425 বার পঠিত
আইনজীবী ড. শাহদীন মালিক। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের ফোনালাপ বেআইনিভাবে রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় সংবিধান লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন আইনজীবী ড. শাহদীন মালিক।

মঙ্গলবার হাইকোর্ট শুনানিতে এ কথা বলেন নিক্সন চৌধুরীর পক্ষের এই আইনজীবী।

তিনি বলেন, বেআইনিভাবে নিক্সন চৌধুরীর ফোনালাপ রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। কারো ফোনালাপ রেকর্ড করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হয়।

ড. শাহদীন মালিক আরো বলেন, সংবিধান ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার দিয়েছে। কিন্তু সেই সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে ফোনালাপ ফাঁস করা হয়েছে। আর সেই ফোনালাপের ভিত্তিতে এই কথিত এজাহার দায়ের করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতার জবাবে এই আইনজীবী বলেন, কোন সংসদ সদস্য যদি আইন বা শপথ ভঙ্গ করেন, সেটা দেখার এখতিয়ার জাতীয় সংসদের স্পিকারের। কোন থানার ওসির সেটা দেখার এখতিয়ার নেই।

১৫ অক্টোবর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই মামলা করা হয়।

এরপর সেই মামলায় আগাম জামিনের জন্য ১৮ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন নিক্সন চৌধুরী। শুনানি শেষে ৮ সপ্তাহের জামিন দেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park