1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 5, 2026, 5:40 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

পটুয়াখালীতে ২২৫২ স্থানে হবে ঈদের জামাত

  • প্রকাশিত : রবিবার, মে ১, ২০২২
  • 290 বার পঠিত

পটুয়াখালীতে ঈদুলফিতরের ২২৫২টি জামাত অনুষ্ঠিত হবে। নামাজের জামাতের মধ্যে ৫১১টি খোলা ঈদগাহে এবং ১৭৪১টি জামাত জেলার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে জেলার ২৫ গ্রামে আগাম ঈদ পালনকারী গোষ্ঠির ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও জেলা ইমাম পরিষদ সুত্র জানায় গত দুই বছর করোনার কারণে ঈদের নামাজে সরকারের বিধি নিষেধ ছিলো। এবার অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি চলছে।

ইতিমধ্যে জেলায় ২২৫২টি ঈদের জামাত করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসক দরবার হলে ঈদের নামাজের জামাত উদযাপন বিষয়ক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মো.মাহবুবুল আলম, জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্জ মাওলানা আবু সাঈদ, সাধারন সম্পাদক মাওলানা আবদুল কাদেরসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ঈদের জামাতের ইমামতি নিয়ে পটুয়াখালীতে ইতিপূর্বে কোন গন্ডগোলের কোন খবর পাওয়া যায়নি। এবছরও এটা হবার কোন সম্ভবনা নেই। জেলার প্রায় ২৫ গ্রামের কয়েক হাজার মুসুল্লি সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা এবং ঈদ পালন করে। তাদের যাতে কোন রকম সমস্যা না হয় সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মো.কামাল হোসেন বলেন, পটুয়াখালী পৌর শহরে দুটি মাঝারি মাপের ঈদগাহ রয়েছে। এ বছর ডিসি স্কয়ার মাঠে অস্থায়ী ঈদগাহ করে সেখানে নামাজের ব্যবস্থা করা হবে। শহরের পশ্চিম অংশের মানুষজনের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park