1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 3:57 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পটুয়াখালীতে ৫টি ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ২৮ জন

  • প্রকাশিত : শনিবার, মে ৭, ২০২২
  • 303 বার পঠিত

অবশেষে দীর্ঘ ১১ বছর পর চলতি বছরের ১৫ জুন পটুয়াখালী সদর উপজেলার ৫টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে।

এ নির্বাচনে সদর উপজেলার কালিকাপুর, জৈনকাঠী, লাউকাঠী, ইটবাড়িয়া ও মৌকরন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের (নৌকা) মনোয়ন প্রত্যাশায় মোট ২৮ জন প্রত্যাশীদের মনোনয়ন ফরম জমা এবং তৃণমূলের ভোটে প্রার্থী যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরীর সভাওতিত্বে ও সাধারন সম্পাদক এবিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া) এর সভাপতিত্বে কালিকাপুর ও জৈনকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূলের সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বসু, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ওয়াজেদ গাজী। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তারিকুজ্জামান মনিসহ দুই ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী।

সভায় উপস্থিত কালিকাপুর ও জৈনকাঠী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সিদ্ধান্ত মোতাবেক আওয়ামীলীগের (নৌকা মার্কা) মনেনয়ন প্রত্যাশী মনেনয়ন পত্র জমাদানকারী কালিকাপুর ইউনিয়নের ৪ জন এবং জৈনকাঠী ইউনিয়নের ৯ জনের মনোনয়নপত্র কেন্দ্রীয় নির্বাচন বোর্ডে প্রেরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর নিশ্চিত করছেন।

৭ এপ্রিল শনিবার সকাল ১০ বাকি ৩ ইউনিয়ন ইটবাড়িয়া, লাউকাঠী ও মৌকরন ইউনিয়ন নির্বাচনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাছাইর জন্য তৃণমূলের সভা অনুষ্ঠিত হবে বলে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবিএম শাহজাহান পারভেজ জানান।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কালিকাপুর ইউনিয়নে ৪ জন হলেন মো. শহিদুল ইসলাম খান, মোসাঃ সালমা জাহান, মোঃ সিদ্দিকুর রহমান ও এ্যাডভোকেট মো. দেলেয়ার হোসেন।

জৈনজাঠী ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ৯ জন হলেন মো. মিজানুর রহমান, সৈয়দ মোহাম্মদ মোহসীন, মে. শহিদুল ইসলাম খান, সৈয়দ মেহেদী হাসান সেহেল, মে৷ আ. মান্নান হাওলাদার, মো. শহিদুল ইসলাম তালুকদার, মো. আঃ জলিল শিকদার, সৈয়দ কুদ্দুস মিলন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park